একদিন আলোর পাশে এসে দাঁড়ালাম ,
বারবার আলোর পাশে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে ।
অন্ধকারের মধ্যে দুঃখ গুলো দেখা যায় না বলে মানুষ অন্ধকারকে অবহেলা করে । আসলে মানুষ দুঃখ পেতে চায় । কবিতা গান গল্প এসবের মধ্যে যে প্রাণ লুকিয়ে আছে তা বুঝতে গ্যালে আলোর পাশে দাঁড়ানোর জায়গাটা শক্ত করে নেওয়া ভীষণ জরুরী । আমরা মাঝেমাঝেই প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি হই - আবার রবীন্দ্রনাথকে পড়ে পারও পেয়ে যাই । দুঃখ যন্ত্রণা প্রেম ভালোবাসা আনন্দ - এই আবেগের কোনো বয়স নেই রবীন্দ্রনাথ পড়েই তা স্পষ্ট হয়ে গেল । যতটুকু রবীন্দ্রনাথ বুঝেছি তার সারমর্ম এই যে , নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভেঙে - গড়ে নতুন করে-পুরোনো ভাবে সৃষ্টি ও ধ্বংস করা সম্ভব । আর যে আলোটির সামনে জীবনকে প্রতিনিয়ত মোচড় খেতে দেখি সেই আলোটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন