নাকের বদলে নরুন পেয়েই বিরতি নিয়েছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কিন্তু সেই নরুন ও পর্যবাসিত হল আলপিনে । টানা চোদ্দদিনের অনশনের পর গত ২৬/০৭/১৯ রাজ্য সরকারের নির্দেশিকা জারি হয় । যাতে রাজ্য সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন PB3 তে উন্নীত করা হয় কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সিনিয়ার টিচারদের বেতনবৃদ্ধি হচ্ছে নামমাত্র কারো ১৬০০ তো কারো ২৪০০ কোথাও কোন সঠিক ফিটমেন্টের বালাই নেয় । এরই প্রতিবাদে গতকাল ০৬/১১/১৯ যাদবপুরে একটি মিছিল সংগঠিত হয় এবং শুরু হয় অবস্থান । শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন প্রাথমিক শিক্ষক সংগঠণের নেতৃত্বের কিন্তু সেই বৈঠক ফলপ্রসু না হওয়াতে আন্দোলনে অনড় থাকেন শিক্ষকেরা , সেখানে শুরু হয় প্রশাষণিক হুমকি এবং ক্ষমতাশীলদলের ছত্রছায়াতে পালিত দাদাগিরি । পরে রাত্রে শতাধিক শিক্ষককে গ্রপ্তার করে পুলিশ পরে আজ সকালে লালবাজার কিছু জন কে ছেড়ে দেয় এই সময়ই যাদবপুর থানাতে গ্রেপ্তার হওয়া শিক্ষকদের ছেড়েদেওয়ার নাম করে ডেকে পাঠানো হয় উস্থির সম্পাদিকা রাজ্যের প্রাথমিক শিক্ষক আন্দোলনের অন্যতমমুখ পৃথা বিশ্বাস কে এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে ।
ছবিটি :- ফেসবুক থেকে সংগৃহিত
ছবিটি :- ফেসবুক থেকে সংগৃহিত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন