( এই পর্বের কথক শ্রী কালিপদ মাহাত , প্রাক্তন শিক্ষক - তুলিন প্রাথমিক বিদ্যালয় । বুড়িবীর টাঁড় তুলিন )
সাধুবাবার জীবনের ঘটনা বিশেষ আর কি বলব , কেউ বলেন উনি গোলার দিক থেকে এসেছিলেন আবার কেউ বলেন ওড়িষ্যা থেকে । আমরা তখন খুবেই ছোটো উনি কাউ কেই নাম ধরে ডাকতেন না সবাই কেই " বাচ্চো ভগবান " বলতেন । এই হরি মন্দির বানানোর সময় , জয় সিয়া রাম স্কুল বানানোর সময় আমরা মাথায় করে ইট বয়েচি । এখন হরিমন্দিরের ডানদিকে যেখানে সাধুবাবার মন্দির রয়েচে ওখানে উনি ধুনি জ্বালাতেন ওই ভষ্ম মাখতেন পরনে শুধু কৌপিন আর জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তুলিন পরিক্রমা করতেন । ওই পোশাকে উনি রায়টার্স বিল্ডিং এ তৎকালিন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের কাছ থেকে জয় সিয়ারাম স্কুলের এফিলিয়েশন নিয়ে এসেছিলেন । এখানে উনি বিশাল নবকুঞ্জ করেছিলেন তাঁর আগে গোলাতেও উনি নবকুঞ্জ করেছিলেন । প্রথম দিকে উনি শুধুমাত্র নিমপাতা খেতেন পরে এখানে লোকে পোকোড়ি টোকোড়ি দিলে খেতেন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন