২৩শে নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত হল ঝালদা ১নং চক্রের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সন্দিপ দাস , বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক নেপাল মাহাত , জেলা প্রকল্প আধিকারিক বিকাশ মজুমদার , জেলা পরিষদ সদস্য রাজীব সাহু , ঝালদা মহকুমার মহকুমা শাষক সুশান্ত কুমার ভক্ত , ঝালদা ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি বীণা মাহাতো , ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ মণ্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা ।
অনুষ্ঠাণের সূচনাপর্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীরা ড্রাম বাজিয়ে মাঠ প্রদক্ষিণ করে । এবারের ক্রীড়া প্রতিযোগীতাতে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর , মহাত্মা গান্ধী , মাতঙ্গিনী হাজরা বিশেষ ভাবে স্মরণকরে মানব স্ট্যাচুর প্রদর্শনী করা হয় । অনুষ্ঠাণটি সম্পূর্ণ ভাবে সরকারি অনুদানের উপর ভিত্তি করে সম্পন্ন করা হয় ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন