ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে আগামী ২০শে সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেমম্বর পালিত হবে বিদ্যাসাগর সপ্তাহ । এই মর্মে নির্দেশিকাও জারি করেছে বিদ্যালয় শিক্ষাদপ্তর । সারা সপ্তাহ ধরে বিদ্যালয়ের পঠন - পাঠনের সাথে সাথে আয়োজন করতে হবে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগীতা ও অনুষ্ঠাণের । যার মধ্যে থাকবে প্রবন্ধ , অঙ্কন , প্রশ্নত্তোর ইত্যাদির প্রতিযোগীতা , চিত্র প্রদর্শনী , সেমিনার এবং প্রভাত ফেরী । এই উপলক্ষ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর হাতে তুলে দেওয়া হবে বিদ্যাসাগর প্রণীত " বর্ণপরিচয় " প্রথম এবং দ্বিতীয় ভাগ । এই সপ্তাহ পালনের জন্য প্রাথমিক বিদ্যালয় গুলিকে দু হাজার এবং মাধ্যমিক বিদ্যালয় গুলিকে তিন হাজার টাকা আর্থিক অনুদান দেবে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ।
ছবি :- গুগেল থেকে সংগৃহীত
ছবি :- গুগেল থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন