পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

শিক্ষক দিবসে নজির সৃষ্টি করলেন ঝালদার শিক্ষক সমাজ


কোথাও প্রয়াত পার্শ্ব শিক্ষকের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া, কোথাও আবার রক্তদান উৎসব । এভাবেই পালিত হল শিক্ষক - দিবস পুরুলিয়া জেলার ঝালদা মহকুমা শহরে । এই দিন ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের সভাকক্ষে প্রতিবছরের মতো প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করেন ঝালদা ১নং চক্রের প্রাথমিক শিক্ষক - শিক্ষিকারা । এই অনুষ্ঠাণে ওই চক্রের অকাল প্রয়াত পার্শ্ব শিক্ষক মনোজ পরামানিকের পরিবারকে প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় । চক্রের এক শিক্ষকের কথায় " মনোজ বাবু যেহেতু পার্শ্ব শিক্ষক ছিলেন , তাই তাঁর পরিবার কোন ভাবে সরকারি সাহায্য পাবে না , আমরা আমাদের সহকর্মীর পরিবারের ক্ষতিপূরণ করতে পারব না তবু কিছু একটা করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে চাঁদা করে এই অর্থ ওর পরিবারের হাতে তুলে দিলাম । " এই অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক  বিকাশ মজুমদার , সেকেণ্ডারি এ আই বীরবাহাদুর রানা , ঝালদা ব্লক সাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ মণ্ডল , ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি বীণা মাহাত , ঝালদা ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ ।
প্রয়াত পার্শ্ব শিক্ষক মনোজ পরামানিকের মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য

ওই দিন একই ক্যাম্পাসে রক্তদান উৎসবের আয়োজন করা হয় ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের জাতীয় সেবা প্রকল্প থেকে । এই শিবির এ বছর দু বছরে পদার্পন করল । প্রাক্তন ছাত্র , বর্তমান শিক্ষকদের পাশাপাশি রক্তদান করেন ঝালদা ১নং চক্রের প্রাথমিক শিক্ষকরা , ঝালদার সাধারণ মানুষ এবং অনুষ্ঠাণে আশা অতিথি অভ্যাগতরা । মোট ৫৪ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন । রক্তসংগ্রাহক ছিলেন পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা । এই শিবিরের আগে পথ সভা করা হয় এক সপ্তাহ ধরে ।
পথ সভা চলছে
রক্তদান করছেন সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বিকাশ মজুমদার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশিবার পড়া