![]() |
সারা বছরের নানান সময় বিভিন্ন অফার দিয়ে থাকে বিগ বাজার ইত্যাদি শপিং মল গুলি । বর্তমানে প্রচুর সুবিধা পাওয়া যায় অন লাইনে কেনা কাটাতে আপাত দৃষ্টিতে আমরা গ্রাহকরাই লাভবান হয় । কিন্তু এর ফলে সংকটের মুখে পড়ছে ক্ষুদ্র ব্যাবসায়ীরা বলে অনেকের অভিমত । কৌশিক গাঙ্গুলীর সিনেমা " শংকর মুদি " র কথা মনে পড়ে যায় এই বহুজাতিক কম্পানিগুলির থাবা কি ভাবে শংকর মুদিদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে তাই এই সিনেমার মূল বিষয় । আবার বাস্তবে আমরা দেখি যে সমস্ত ফাঁকা জায়গা গুলোতে শপিং মল গজিয়ে উঠছে সেখানে আবার নতুন করে বাজার তৈরি করছে ক্ষুদ্র পুঁজি - শপিং মল কে কেন্দ্র করে খোলা হচ্ছে ফাষ্ট ফুডের দোকান , মলের নিজস্ব রেস্তরা থাকলেও ক্রেতারা ভিড় বাড়াচ্ছে এই সব ফুটের দোকান , ঠেলা গাড়িতে । আবার এটাও ঠিক অন লাইনে মোবাইল বিক্রির ফলে পাড়ার মোবাইল দোকানটা হয়ে গেছে মোবাইল রিপেয়ারিং এর দোকানে । আসলে সময় পরিবর্তনশীল তাই আমাদের কেও অভিযোজিত হতে হবে ........... কিন্তু প্রশ্ন কতটা তালমেলাতে পারবে শংকর মুদিরা ।
ছবি :- প্রতীকী গুগেল থেকে সংগৃহীত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন